অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ বীর সেনাদের শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

খবর লাইভ:জঙ্গিদের গুলিতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ সেনাকর্তাদের প্রতি শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুদূর স্পেন থেকে এক্স হ্যান্ডলে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের মৃত্যুতে আমির গভীর শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সাহসী যোদ্ধাদের আত্মার চির শান্তি কামনা করি। দেশকে রক্ষা করার জন্য তাঁদের এই আত্মবলিদান ভোলার নয়।’

গোপন সূত্রে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই আধিকারিকের কাছে অনন্তনাগের গভীর জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। জঙ্গি নিকেশের লক্ষ্যে যৌথ বাহিনী অপারেশন শুরু করে। নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। ছিলেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। গুলির লড়াইয়ে শহিদ হন তিনজনেই। শোকস্তব্ধ তিন শহিদের পরিবার। সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং ঘটনা স্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago