ভারতীয় বায়ুসেনার হাতে এবার বিধ্বংসী সি-২৯৫ যুদ্ধবিমান

খবর লাইভ : সামরিক অস্ত্রে আরও শক্তিশালী হল ভারতীয় জওয়ানরা। শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে এবার ভারতীয় প্রতিরক্ষা বিভাগে এল সামরিক পরিবহণ বিমান সি-২৯৫। আজই আনুষ্ঠানিক ভাবে স্পেনের এই বিমান তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে। আজ থেকে বছর দুই আগে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। মনে করা হচ্ছে ২৫ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দোনের বায়ুসেনা ঘাঁটিতে নামবে সি-২৯৫ ব্যাচের প্রথম বিমানটি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এই বিমানে আহত সেনাদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়া আকাশপথে নজরদারিতেও কাজে আসবে এই বিমান। এমনকী লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার  দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে সেনা এই বিমানের ব্যবহার করবে বলেই খবর। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর এএন-৩২, অ্যাভ্রো ব্যাচের পরিবহণ বিমান, আই-এল ৭২ , আই-এল ৭৬ এই মুহূর্তে ভারতের কাছে আছে। এবার সেই তালিকায় যুক্ত সি-২৯৫ বিমান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago