ফের চলতি বছরে প্রাথমিকের টেট, ঘোষণা পর্ষদের

খবর লাইভ : চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১০ ডিসেম্বর হবে চলতি বছরের প্রাথমিকের টেট। বুধবার, সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিনই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এনসিটিই গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট  নিতে হবে। গত বছর ১১ ডিসেম্বর টেট হয়। পাঁচ বছর পরে সেই পরীক্ষার আয়োজন করে পর্ষদ। তবে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। এ বছরেও ডিসেম্বরেই হবে টেট।
• ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
• দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে।
• ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
• বৃহস্পতিবার সন্ধে ৭টার পরে পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

গতবার বিএড পাশরাও প্রাথমিক টেটে বসতে পেরেছিলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের  নির্দেশে, এবার তাঁরা টেট দিতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার পরীক্ষায় বসতে পারবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago