রাজ্য পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি ৩১ জন আইপিএস

খবর লাইভ : প্রশাসনিক পদে রদবদলের পর রাজ্যের পুলিশ মহলেও বড়সড় রদবদল৷ গত অগাস্ট মাসে চার শীর্ষ পদাধিকারী পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। এবার রাজ্যে ৩১ জন আইপিএস অফিসাররে বদলি করা হল।

নবান্ন সূত্রে খবর, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার হলেন আইপিএস সূর্য্যপ্রতাপ যাদব। তিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে কর্মরত ছিলেন। কোচবিহার জেলার পুলিশ সুপার করা হয়েছে দ্যুতিমান ভট্টাচার্যকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হলেন আইপিএস অফিসার আনন্দ রায়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার করা হল আনন্দ নাথ কে। হুগলি জেলার পুলিশ সুপার করা হল আইপিএস কামনাশিস সেনকে। তিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ছিলেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে নিয়ে আসা হল হুগলির পুলিশ সুপার আইপিএস আমনদীপকে। রানাঘাটের পুলিশ সুপার করা হল আইপিএস কুমার সানি রাজ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হলেন সৌম্যদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার হলেন আইপিএস চিন্ময় মিত্তল। সরানো হয়েছে বারুইপুরের এসপিকেও। কলকাতা পুলিশের কম গুরুত্বপূর্ণ ব্যাটেলিয়ন টু-তে ডিসি করে পাঠানো হয়েছে বারুইপুরের এসপি পুষ্পাকে। তাঁর জায়গায় আনা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ চন্দ্র ঢালিকে।
এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশ আধিকারিকদের মধ্যে বদল করা হয়েছিল। মোট ৫১ জন পুলিশ আধিকারিককে বদল করা হয়। বদলি করা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধরকেও। তাঁর বদলে গোয়েন্দা প্রধান করা হয় শঙ্খশুভ্র চক্রবর্তীকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago