খবর লাইভ : প্রথমবার ভারতে আয়োজিত হচ্ছে জি-২০ সম্মেলন। শুক্রবার ৮ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হবে রাষ্ট্রপ্রধানদের সম্মেলন। কিন্তু তার আগে ফের ধাক্কা। রাশিয়া , চিনের পর এবারের সম্মেলনে ভারতে আসতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ। নিজেই নিজের কোভিড আক্রান্তের খবর প্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে স্পেনের প্রেসিডেন্ট জানান, “আজকে দুপুরেই জানতে পারলাম আমি কোভিড আক্রান্ত। তাই দিল্লিতে গিয়ে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারব না। তবে আমি ভাল আছি।” সাঞ্চেজের পরিবর্তে স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো, এবং বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রী এই সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।
আরও পড়ুনঃ শিক্ষা দফতরকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত লড়ার হুঁশিয়ারি রাজ্যপালের
ইতিমধ্যেই নানা কারণে জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই তালিকায় যোগ হল পেদ্রো সাঞ্চেজের নামও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগদান নিয়েও সংশয় দেখা দিয়েছিল। দিন কয়েক আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। তারপর থেকেই মার্কিন প্রেসিডেন্টের জি২০ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়। যদিও বৃহস্পতিবারই তিনি জানান, তিনি সম্মেলনে যোগ দেবেন। তবে তাঁর স্ত্রী আসতে পারছেন না। এবার স্পেনের প্রেসিডেন্ট উপস্থিত হতে না পারায় ফের ধাক্কা খেল জি ২০-এর শীর্ষ সম্মেলন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…