খবর লাইভ : রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হল। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা এ-ও জানিয়েছেন, নিজের বেতন তিনি বৃদ্ধি করবেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’
মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক— এই তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।
এদিন কবে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস এবং কী হবে রাজ্য সংগীত, এই সিদ্ধান্ত পাশ হওয়ার পরই বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিধায়কেরা সবথেকে কম ভাতা পান। দেশের নিরিখে সব থেকে কম টাকা বেতন পান। এই বিষয়টি পর্যবেক্ষণ করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি মাসে বিধায়করা যে ১০ হাজার টাকা করে পেতেন তা বাড়ানো হল। প্রতিমন্ত্রীরা এতদিন পেতেন ৯ হাজার ৫০০, মন্ত্রীরা ১১ হাজার টাকা করে প্রতিমাসে পেতেন। এখন থেকে প্রতিমন্ত্রী ও মন্ত্রীরদের বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হল। অতএব এখন থেকে মন্ত্রীরা পাবেন ৫১ হাজার টাকা এবং বিধায়ক ও প্রতিমন্ত্রীরা পাবেন ৫০ হাজার টাকা।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…