জি-২০ সম্মেলন নিয়ে দিল্লিতে বাইডেনের ত্রিস্তরীয় নিরাপত্তা

খবর লাইভ : অপেক্ষা আর আর কয়েক ঘণ্টার। শুরু কাউন্ট-ডাউন। জি-২০ সম্মেলনকে সামনে রেখে রাজধানী দিল্লির বুকে পা রাখতে শুরু করবেন দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা। প্রায় এক বছরের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। এই প্রথম জি-২০ সম্মেলনের আতিথেয়তার দায়িত্বে ভারত। তাই নিরাপত্তায় কোনও ফাঁকফোকড় রাখতে চায় না কেন্দ্রীয় সরকার।

নিরাপত্তার বজ্র আঁটুনিতে প্রায় ১৩ হাজার পুলিশ, সেনা ও আধাসেনার ঘেরাটোপে থাকবে গোটা রাজধানী শহর। মোতায়েন করা হয়েছে অ্যান্টিড্রোন সিস্টেম। প্রগতি ময়দানে নেতা-মন্ত্রীদের গাড়ির জন্যও নো-এন্ট্রি লাগু করা হয়েছে।

আগামিকাল, দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর নিরপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।বাইডেনের যাতায়াতের জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্টকে’ একটি বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ক্যাডিলাক গাড়িতেই রাজধানীর রাজপথে যাতায়াত করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারত সরকারের তরফে আমেরিকার প্রেসিডেন্টের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যার একদম বাইরের বৃত্তে থাকছে আধাসামরিকবাহিনীর জওয়ানরা। মধ্যবর্তী বৃত্তে থাকবে এসপিজি কমান্ডোরা। আর একদম ভিতরের অংশে গোয়েন্দা বিভাগের দক্ষ এজেন্টরা ঘিরে থাকবেন বাইডেনকে। এই বলয় ভেদ করা কার্যত অসম্ভব বলেই দাবি নিরাপত্তা উপদেষ্টাদের। যে হোটেলগুলিতে রাষ্ট্রনেতারা থাকবেন, সেখানেও বিশেষ আইডি কার্ড ইস্যু করে সবার ব্যাকগ্রাউন্ড খুঁটিয়ে দেখেই দেওয়া হচ্ছে প্রবেশাধিকার।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago