প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্বে থাকা এসপিজির ডিরেক্টর

খবর লাইভ : প্রয়াত হলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিনহা। বুধবার সকালে ১৯৮৮ সালের কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের নিরাপত্তার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সূত্রের খবর,গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

২০১৬ সালে এসপিজির ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে আরও এক বছরের জন্য এসপিজি প্রধান হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু তাঁর আগেই আচমকাই মৃত্যু হল তাঁর।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে তৈরি হয় এসপিজি। প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বও থাকে এসপিজির উপরে। দেশের অভ্যন্তরে যে কোনও অনুষ্ঠানে, এমনকি প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও তাঁকে নিরাপত্তা দিয়ে থাকেন এসপিজি আধিকারিকেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago