দেশের নাম বদল, ইতিহাসের বিকৃতি! তোপ দাগলেন মমতা

খবর লাইভ : আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের জন্য ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের জন্য আমন্ত্রণপত্র প্রথাগত ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ নামে পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে মঙ্গলবার, ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, “আমি শুনলাম ইন্ডিয়া নাম বদলে দেওয়া হচ্ছে। আরে ভারত তো আমরা বলিই। এতে নতুন কী আছে!”

দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে পাকাপাকি ভাবে ভারত করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে কেন্দ্রের এনডিএ সরকার। এনিয়ে এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি জি-২০ সম্মেলনের জন্য যে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছেন সেই আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা হয়েছে। হঠাৎ করে কী হল যে দেশের নাম বদলে দেওয়া হবে! আমরা ইংরেজিতে বলি ইন্ডিয়া আর হিন্দিতে বলি ‘ভারত কা সংবিধান’। আমরা বলি—ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু তা বলে ইন্ডিয়া নাম ত্যাগ করতে হবে? ওই নামে তো সারা বিশ্ব চেনে?”

বিজেপি বিরোধী জোটের নাম I.N.D.I.A. হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্ব ইন্ডিয়া নাম নিয়ে টিপ্পনি করছেন। কখনও ঔপনিবেশিক, কখনও বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জুড়ে দেখানো চেষ্টা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্রে ‘ভারত’ নাম সেই বিতর্কেই নতুন মাত্রা পেয়েছে। এদিন মোদি সরকারের নাম বদলের সংস্কৃতিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এঁরা ইতিহাস বিকৃত করছে। কোন দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বদলে দেবে। যা ইচ্ছা বদলে দিচ্ছে। দেশের ঐতিহাসিক সৌধগুলির নামও বদলে দিচ্ছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago