লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিতর্কিত ১৬টি ফাইল কোনও তদন্তে ব্যবহার করা হবে না, আদালতে জানাল ইডি

খবর লাইভ : লিপ‍্স অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে ডাউনলোড করা বিতর্কিত ১৬টি এক্সএল ফাইল এখনই ব্যবহার করা হবে না। কলকাতা হাইকোর্টে জানাল ইডি। আদালতে তারা জানিয়েছে, এখনই তদন্তের বিষয়ে রাখা হবে না ওই বিতর্কিত ১৬টি ফাইল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আপাতত ওই বিতর্কিত ১৬টি ফাইল যে ব্যবহার করা হবে না তা নিশ্চিত করতে হবে ইডিকে।এরই পাশাপাশি, সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-র কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, মঙ্গলবার এ বিষয়ে সিএফএসএল রিপোর্ট দেবে। আগামী বুধবার বিকেল সাড়ে ৪টেয় এই মামলার পরবর্তী শুনানি।

এদিন শুনানিতে, ইডির উদ্ধার করা নথি নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত। তাঁর যুক্তি, ওই ফাইলের পাশাপাশি অন্য তথ্যপ্রমাণ নিয়েও সন্দেহ থাকছে। পাল্টা বিচারপতি ঘোষের মন্তব্য, অন্য বেঞ্চ এই মামলায় ইডিকে কিছু নির্দেশ দিয়েছে। এই অবস্থায় ইডি তাদের কাজ করুক।
গত শনিবার সিএফএসএল থেকে ১৬টি ফাইল নিয়ে যাওয়ার জন্য ইডি এবং লালবাজারের অপরাধ দমন শাখাকে নির্দেশ দেয় হাইকোর্ট।
সোমবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, ১৬টি ফাইলের প্রতিলিপি না নিয়েই চলে এসেছেন কলকাতা পুলিশের আধিকারিক। ওই আধিকারিক আদালতের নির্দেশ অবমাননা করেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। যদিও ওই দাবি সঠিক নয় বলে পাল্টা দাবি করে রাজ্য।এই অবস্থায় আদালত এ বার সরাসরি সিএফএসএল-কে ওই ১৬টি ফাইলের রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসে তল্লাশি চলাকালীন সেখানকার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছিল এক ইডি কর্তাকে ঘিরে। সেই আধিকারিককে এবার গুয়াহাটিতে বদলি করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় একটি বিভাগীয় তদন্ত হয়। তারপরই সেই আধিকারিককে বদলি করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago