বাম জমানার পণ্য সরবরাহ নিগমের ১০০ কোটির দুর্নীতি ফাঁস

খবর লাইভ : সিপিএম তথা বামফ্রন্ট ৩৪ বছর রাজ্যের বুকে অরাজকতা চালিয়ে, আজ তা কারও অজানা নয়। তাদের সময়কালের কু-কীর্তি ধীরে ধীরে ফাঁস হচ্ছে। রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নির্বাচনের নামে প্রহসন ও গণতন্ত্রের হত্যা সিপিএমের আমলের রোজনামচা ছিল। সেইসঙ্গে ছিল ব্যাপক আর্থিক দুর্নীতি। দলের হোলটাইমারদের পরিবারের অযোগ্য সদস্যদের ঘুরপথে সরকারি চাকরি পাইয়ে দেওয়া ছিল সিপিএম আমলে অলিখিত নিয়ম। সিপিএম বাড়ির লোকেদের একের পর এক চিরকুটে চাকরি হয়েছে।

এবার সামনে এলো বামফ্রন্ট সরকারের সময় বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম। একাধিক আর্থিক অনিয়মের জেরে সরকারি সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের (ইসিএসসি) কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। সম্প্রতি বিধানসভায় পেশ হয় এই সংস্থার ২০১৬-১৭ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট। তাতেই বাম আমলের এই অনিয়ম সামনে আসে।

রিপোর্ট বলছে, সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও অনিয়মের জেরে আর্থিক দাবি সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা ও বিদেশের আরবিট্রেশন কোর্টে। সব মিলিয়ে ১০০ কোটির বেশি টাকার ক্ষেত্রে গরমিল ও অনিয়ম হয়েছে বলে রিপোর্ট থেকে জানা যাচ্ছে। দেখা যাচ্ছে, ২০০৪ থেকে ২০০৬-০৭ সময়কালেই সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে দেশ ও বিদেশে বিভিন্ন ধরনের পণ্য পাঠানোর ক্ষেত্রে।
ইসিএসসি বিভিন্ন ব্য‌ক্তি বা সংস্থাকে পণ্য সরবরাহ ও রপ্তানির জন্য অগ্রিম অর্থ দেয়। সেই টাকা বহু ক্ষেত্রে নয়ছয় হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, ইস্টবেঙ্গলকে হারাল ১-০ গোলে

অনেক ক্ষেত্রে আদালতে দুর্নীতির মামলাও চলছে আদালতে। সংস্থার তৎকালীন শীর্ষকর্তারা ওই সব মামলায় অভিযুক্ত। বার্ষিক রিপোর্টে দুই অভিযুক্ত আইএএস অফিসার সহ মোট তিনজন পদস্থ কর্তার গ্রেপ্তারির বিষয়টিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। দুই আইএএস অফিসার ইসিএসসি’র ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। সিপিএম আমলে কোনওরকম টেন্ডার না করে পণ্য পাঠানোর জন্য অগ্রিম কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপর অনেক সংস্থার কোনও খোঁজই পাওয়া যায়নি।

Cpim-correption-disclose-ecsc

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago