খবর লাইভ : রবিবারের মতো ছুটির দিনেও দুর্ভোগ পিছু ছাড়লো না রেলযাত্রীদের। কোনও ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা। ট্রেনের দেখা নেই। সকাল থেকেই এক গুচ্ছ ট্রেন বাতিল করে পূর্ব রেল। বেলা বাড়তেই ভোগান্তি বাড়ে। পরপর ট্রেন বাতিল হতে থাকে। যদিও এই সমস্যা শুধুমাত্র হাওড়া গামী ডাউন লাইনে দেখা যায়। আপ ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তারকেশ্বর, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি, শ্রীরামপুর লোকাল সহ একাধিক ট্রেন বাতিল হয়। সমস্যা বাড়ে ১১ টার পর থেকে। ডাউনে দীর্ঘ সময় ধরে ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ক্ষোভ বাড়ে।
সকাল থেকে কখনও এক ঘণ্টা আবার কখনও দেড় ঘণ্টা দেরিতে ট্রেন হাওড়া পৌঁছতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। শেওড়াফুলি শ্রীরামপুর স্টেশনে স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখান যাত্রীরা। দুপুর একটা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দিনের পর দিন মেন লাইনের ট্রেন চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। রেলে কাজ চলছে বলে বারবার ট্রেন বাতিলের কথা জানানো হচ্ছিল। কিন্তু পুজোর আগে রবিবার এভাবে ট্রেন বন্ধ এবং বাতিল হওয়ায় চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…