খবর লাইভ : কখনও বৃষ্টি কখনও আর্দ্রতা জনিত অস্বস্তি, জমা জলেই এডিস মশার বাড়বাড়ন্ত। ফের কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। নিউ আলিপুর সাহাপুর এলাকার ১১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুস্মিতা দত্ত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন। গতকাল ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ রয়েছে বলে পরিবার সূত্রে খবর। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে চলতি বছরে গত মাস পর্যন্ত রাজা ডে ইন্ডিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। মৃত্যু হয়েছে একুশ জনের। তাহলে কি ডেঙ্গির নতুন কোন প্রজাতি এসে এই দাপট দেখাচ্ছে? উত্তর দিল নাইসেড।
যত দিন যাচ্ছে ততই ডেঙ্গি নিয়ে চিকিৎসকের মধ্যে উদ্বেগ বাড়ছে। নাইসেডের পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গুর ডেন্ভ্ টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন। গবেষকরা বলছেন ডেঙ্গির সাধারণত ৪টি প্রজাতি লক্ষ্য করা যায়। তার মধ্যে এই দুটি সব থেকে ভয়ংকর।নাইসেড সূত্রে খবর, গত বছর, মোট ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য়ে ৩৮১টিতে ছিল ডেন্ভ্ থ্রি ৩১৭ টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মেলে। চলতি বছরের অগাস্ট পর্যন্ত, ১২৪টি ডেঙ্গুর নমুনা পরীক্ষা করে নাইসেড। রিপোর্ট বলছে ৯৩টিতে ডেন্ভ্ থ্রি ও ২৭টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মিলেছে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…