ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা হবে? কী বলছে নিয়ম?

খবর লাইভ : আজ এশিয়া কাপে মহারণ। এশিয়া কাপের ম‍্যাচে আজ ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুনঃ আজ কিছুক্ষণ পরেই রবির বাড়ি পাড়ি ইসরোর আদিত্য এল১- এর!

তবে এরই মধ‍্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। এক্ষেত্রে বৃষ্টির হলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? খেলা কি হবে? নাকি ভেস্তে যাবে ম‍্যাচ।

শনিবার ক‍‍্যান্ডিতে রয়েছে গোটা বিশ্বের নজর। তবে সেই ক‍্যান্ডিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। এক্ষেত্রে বৃষ্টি হলে এমন অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। নিয়ম অনুযায়ী বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলে তবেই খেলা শুরু করা হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা। দেখা হবে আদৌ খেলার উপযোগী কি না সেই মাঠ। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও।

এদিকে এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত টিম ইন্ডিয়া। ম‍্যাচের সাংবাদিক সম্মেলনে তেমনই আভাস দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন,” দল হিসাবে আমরা জানি কাল একটা দেশের বিরুদ্ধে খেলতে নামছি। ওদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করা এবং কাজে লাগানোই আমাদের দায়িত্ব। উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago