শনিবার ভারত-পাক, রবিবার ডার্বি, জমজমাট এমাসের প্রথম উইকেন্ড

খবর লাইভ : ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। টানা আট ডার্বি হারের পর ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ডার্বি জেতার পর একেরপর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ।

আগামিকাল এশিয়া কাপের মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। আর রবিবার মহা ডার্বি। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট।ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট উইকেন্ড। আর এই উত্তাপেই ফুটতে শুরু করেছে ক্রীড়াপ্রেমী মানুষজন।

ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। টানা আট ডার্বি হারের পর ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ডার্বি জেতার পর একেরপর এক ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ। ওপর দিকে মোহনবাগানের সামনে শুধু কাপ জেতা নয়, রয়েছে বদলা নেওয়ার সুযোগ। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে একের পর ম্যাচ জিতে ফাইনালে মোহনবাগানও। অন্যদিকে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ। সব নিয়ে জমজমাট ক্রীড়াপ্রেমীদের উইকেন্ড। তবে এশিয়া কাপে ভারত-পাক মহারণে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। সেটাই চিন্তায় রাখছে আয়োজকদের। এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

এশিয়া কাপের ম্যাচ শুরু হবে দুপুর তিনটের সময়। ডিজনি প্লাস হটস্টারে একেবারেই ফ্রিতে দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। শুধু এশিয়া কাপ নয়, পাশাপাশি বিশ্বকাপও ফ্রিতে দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। টিভিতে স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। ওপর দিকে রবিবার বিকেল চারটে থেকে শুরু হবে ডুরান্ড কাপ ফাইনাল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই এখনও পর্যন্ত ১৬ বার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপে। শুধু তাই নয়, জিও ব্যবহারকারীরা জিও টিভিতে ফ্রিতে দেখতে পাবেন ডুরান্ড ফাইনাল।

দীর্ঘদিন পর পুরনো ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ড ফাইনালে জোর টক্কর হবে। অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা চাপ। নেপালকে সহজে হারিয়ে দিলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না তা জানেন বাবর আজমরা। ভারতীয় দলে অনেকদিন পর ফিরেছেন শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরাহরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago