খবর লাইভ : বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তান হলেও, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়, এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। নিয়ম অনুযায়ী সাধারণভাবে যে জার্সি পরে দলগুলি খেলে সেখানে টুর্নামেন্টের নাম থাকার পাশাপাশি থাকে আয়োজক দেশের নামও। তবে এবারের এশিয়া কাপে তেমন কিছু দেখা যাচ্ছে না।
চলতি এশিয়া কাপে সমস্ত দলের জার্সিতেই এশিয়া কাপের লোগো থাকলেও, নেই পাকিস্তানের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে এবারে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই বেশ চাপে ছিল পাকিস্তান। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠানো হবে না। গত টি-২০ বিশ্বকাপের সময়ই এ কথা জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্য দিকে, পাকিস্তানও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে এ বারের প্রতিযোগিতা। অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান। শ্রীলঙ্কা হসপিটালিটি পার্টনার। তবে জার্সিতে নাম নেই শ্রীলঙ্কারও।
নিয়ম অনুসারে, জার্সিতে থাকবে আয়োজক দেশের নাম। তবে ম্যাচ শুরু হতেই দেখা যায় একেবারে অন্য দৃশ্য। এমনকি, পাকিস্তানের জার্সিতেও নেই ‘পাকিস্তান ২০২৩’ শব্দবন্ধ।
কেন এই শব্দবন্ধ মুছে দেওয়া হল তা জানা যায়নি। জার্সি দেখে বোঝা যাবে না এবারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান।
এদিকে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। এরপর রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা খেলবেন নেপালের বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…