খবর লাইভ : জয় দিয়ে ইউএস ওপেনের যাত্রা শুরু করলেন নোভাক জোকোভিচ। প্রায় দু’বছর পর ইউএস ওপেনে ফিরলেন জোকার। আর ফিরেই জয় দিয়ে শুরু করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। প্রথম রাউন্ডে ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলৈন জোকোভিচ। ম্যাচের ফলাফল ৬-০, ৬-২, ৬-৩।
এই জয়ের পর জোকার বলেন,” রাত ১টা বাজে। তার পরেও এখানে বসে সকলে আমার খেলা দেখছেন। আমার কাছে এটা খুবই গর্বের। ম্যাচটা খুব দেরি করে শুরু হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠান ছিল, তাই জানতাম শুরু হতে সময় লাগবে। তবে দু’বছর পর এখানে ফিরে কোর্টে নামার জন্য আমি খুবই উৎসুক ছিলাম।”
এরপর জোকার ম্যাচ নিয়ে বলেন,” প্রথম সেটটা দারুণ ভাবে শুরু করেছিলাম। তবে সার্ভিস আরও ভাল করতে পারতাম। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সেটে বেশ কয়েক বার সার্ভিস গন্ডগোল হল। এই জায়গাটায় আমাকে আরও উন্নতি করতে হবে। তবে মনে হল গোটা ম্যাচে ভালই খেলেছি। আশা করি পরের রাউন্ডেও এই ভাবে খেলতে পারব।”
২০২১ সালে ইউএস ওপেনের পর এবার আবার ইউএস ওপেনে নামলেন জোকোভিচ। মাঝে করোনার সময় টিকা না নেওয়ার কারণে তাঁকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। তাই ইউএস ওপেনে খেলাও হয়নি জোকারের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…