‘অরুণাচল’কে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ চিনের

খবর লাইভ : ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ ও দখলকৃত অক্সাই চিনকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে এবার নতুন মানচিত্র প্রকাশ করল চিন। সোমবার প্রকাশিত এই মানচিত্রকে(Map) কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-চিন টানাপোড়েন। শুধু তাই নয়, ২০২৩ সালের ওই ‘আদর্শ মানচিত্রে’ তাইওয়ান ও দক্ষিন চিন সাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছে শি জিনপিংয়ের সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিল বেজিং। তবে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে বলে বরাবরই সরব ভারত।

নতুন যে মানচিত্রটি প্রকাশ করেছে চিন, তাতে অরুণাচলের পাশাপাশি রয়েছে আকসাই চিন, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগর। মানচিত্রটি প্রকাশ্যে এনেছে চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। চিন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চিন তারা দখল করেছে বলে দাবি করে বেজিং। যদিও চিনের সেই দাবি অস্বীকার করে ভারত। এর আগে, অরুণাচলের ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিল চিন। এমনকি, চিনের তরফে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছিল। যদিও ভারত তা অস্বীকার করে। উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদকে ঘিরে দীর্ঘদিন ধরে তেতে রয়েছে দু’দেশের সম্পর্ক। এরইমাঝে চিনের এই নতুন ম্যাপ প্রকাশ দুই দেশের চাপানউতোর আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago