গ্যাসের দাম কমিয়ে ২০২৪-এর ভোটের আগে চমক বিজেপির!

খবর লাইভ : সামনেই ২০২৪ -এর ভোট। এমনিতেই দক্ষিণ ভারতে পায়ের তলায় মাটি সরছে বিজেপির। জমি শক্ত করছেন বিরোধীরা। দল ভাঙানোর খেলায় কোণঠাসা হয়ে এখন ‘গিমিক’ তৈরির রাজনীতিতে ব্যস্ত পদ্ম শিবির। ভোট বাক্স যাতে হাতছাড়া না হয় সেই লক্ষ্যে এবার রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায়  রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেয় সরকার। লোকসভা ও চার রাজ্যের বিধানসভা ভোটের আগে ভর্তুকি আরও বাড়ানোর ব্যাপারে বিজেপির মধ্যে থেকে চাপ ছিল। শেষমেশ তা মেনে নিল সরকার। এবার থেকে ভর্তুকির পরিমাণ বেড়ে হল ৪০০ টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। আজ মধ্যরাত থেকে প্রতিটি রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উজ্জ্বলা যোজনায় বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়। গত মার্চ মাসের হিসাব অনুযায়ী দেশের এক বিশাল সংখ্যক উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেয় সরকার। এবার প্রায় দেড় বছর পর ভর্তুকি কমল। গত বছর গুজরাটে নির্বাচনের সময় কিছুটা বাধ্য হয়ে  রান্নার গ্যাসের সিলিন্ডারে রাজ্য স্তরে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এবার মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে সেখানকার বিজেপি সরকারও রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই চাপের বশেই পিছু হটতে হল সরকারকে ।

এখন যাঁরা কলকাতায় ১,১২৯ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার কেনেন, তাঁরা এবার থেকে ৯২৯ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন। যে সিদ্ধান্তের সুবিধা পাবেন দেশের ২৪ কোটি মানুষ (উজ্জ্বলা গ্যাস যোজনা ছাড়া)। বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় আপাতত এলপিজি সিলিন্ডারপিছু ২০০ টাকা ভর্তুকি প্রদান করা হয়। তাঁদের ক্ষেত্রে সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা কমে যাচ্ছে। অর্থাৎ খোলা বাজারে সিলিন্ডারের দাম যেটা পড়ছে, সেটার থেকে ৪০০ টাকা কম দামে সিলিন্ডার পাবেন তাঁরা। অর্থাৎ কলকাতায় যাঁরা উজ্জ্বলা গ্যাস যোজনার আওতায় আছেন, তাঁরা অবশ্য ৭২৯ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে, যে হয়তো ভোট বাজারে প্রভাব ফেলতে এবার পেট্রোপণ্যের দামও কমিয়েও ফেলার কথা বলতে পারে মোদি সরকার। কিন্তু ভোট চলে গেলে সাধারণ মানুষকে আবার আগের দুরাবস্থায় ফিরতে হবে না তো?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago