খবর লাইভ : দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী ‘নীরব’ কেন, প্রশ্ন তুললেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা।সোমবার বিধানসভার অধিবেশেনে ওঠে দত্তপুকুর বিস্ফোরণের প্রসঙ্গ। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে এই বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী কেন এখনও ঘটনাস্থল পরিদর্শনে যাননি, সেই প্রশ্ন তুললেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে এসে রাজ্যপাল দত্তপুকুরে যেতে পারেন আর মুখ্যমন্ত্রী পারেন না?’’ সোমবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার কক্ষত্যাগও করেন বিরোধীরা।
দত্তপুকুরে রবিবার বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে সোমবার পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিস্ফোরণের ঘটনাটিকে ‘ভয়াবহ’ এবং ‘নিছক দুর্ঘটনা নয়’ বলে মন্তব্য করেন রাজ্যপাল আনন্দ বোস।
আরও পড়ুনঃ ক্রিকেটে প্রথম লাল কার্ড দেখে অনন্য নজির গড়লেন সুনীল নারিন
অন্য দিকে, রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা তাঁর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান রাজ্য পুলিশের দুই প্রধানকে। সন্ধ্যা ৬টা থেকে রাজ্যপুলিশের ডিজি মনোজ মালবীয় এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। তবে নিজের বাড়িতে বৈঠক করলেও মমতা রবিবার দত্তপুকুরের ঘটনাস্থল পরিদর্শনে যাননি। প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করেননি।
সোমবার মুখ্যমন্ত্রীর এই নীরবতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। সোমবার বিধানসভায় বিরোধীরা প্রশ্ন তোলেন দত্তপুকুরের ঘটনায় রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, এ বিষয়ে জবাব না পেয়ে বিধানসভা মূলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। সেই প্রস্তাব গৃহীত হয়। পরে বিধানসভা মূলতবি হলেও বাইরে এসে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘আমরা আশা করেছিলাম, মুখ্যমন্ত্রী এসে এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট জানাবেন বিধানসভায়। উনি প্রথমার্ধে আসেননি। হয়তো দ্বিতীয়ার্ধে আসবেন উৎসবে যোগ দিতে। আমরা এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাচ্ছি।’’
এবার কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে দত্তপুকুরে হয়েছে বাজি কারখানা বিস্ফোরণ। শুভেন্দুর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। তাঁর উচিত এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…