খবর লাইভ: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় গতকালই ৯ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ এর পর রবিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত শামসুর আলির৷ এ দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছে একটি পুকুরের ভিতর থেকে আরও একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়৷ কাছের একটি কলাবাগানের মধ্যে মেলে ওই দেহটিরই মুণ্ডু৷ আরও দু জনের মৃত্যুর পর দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়়ে হল ৯৷
দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল কারবারি হিেসবে দু জনের নাম উঠে এসেছে৷ তাদের মধ্যে অন্যতম কেরামত আলি এবং তার ছেলে রবিউলের বিস্ফোরণের জেরে গতকালই মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় কেরামতের সহযোগী শামসুর আলির৷ দুই প্রধান অভিযুক্তের মৃত্যু হলেো কেরামতের ব্যবসায়িক অংশীদার সফিকুল ইসলাম নামে কেরামতের এক ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করে পুলিশ৷ নীলগঞ্জ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়৷
ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এ দিন সকালেও ঘটনাস্থলে গিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷ প্রায় ৮০ মিটার দূরে ধ্বংসস্তূপের মধ্যে মিলেছে কাটা হাত!
আরও পড়ুনঃ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ‘নস্টালজিক’ মমতা,শুভেচ্ছাবার্তা জানালেন অভিষেকও
স্থানীয়দের দাবি, এলাকার বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, পুলিশ সবাই এই বেআইনি কারবারের কথা জানত৷ প্রশাসনিক মদতেই চলছিল এই ঝঁুকির কারবার৷ শনিবার রাতেও কেরামত নিজের বাজি কারখানায় লরি ভর্তি করে বারুদ সহ বাজি তৈরির কাঁচামাল নিয়ে এসেছিল বলেও অভিযোগ স্থানীয়দের৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…