টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ‘নস্টালজিক’ মমতা,শুভেচ্ছাবার্তা জানালেন অভিষেকও

খবর লাইভ : আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এবারও মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিএমসিপি-র কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন মেয়ো রোডে। অনুষ্ঠান শুরুর আগে তাঁদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এক্স (টুইটার) হ্যান্ডেলে টুইট করেন তৃণমূল সুপ্রিমো।

টুইটে মমতা লেখেন,’সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এতে আমি গর্বিত। প্রাক্তন ছাত্রনেতা হিসেবে দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও শক্তি বিষয়টি আমি বুঝতে পারি। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মনের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারকে আমি কুর্ণিশ জানাই। উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্র, মূল্যবোধ ও অগ্রগতির হয়ে আমরা একসঙ্গে কাজ করব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন।’

আরও পড়ুনঃ ‘চন্দ্রযান-৩ মিশন নারী ক্ষমতায়নের প্রমাণ’, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমার তরুণ সহকর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। তাঁদের দৃঢ়চেতা মনোভাব আমাদের দলের শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে! আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবে পরিবর্তনের স্থপতি, ভারতকে সম্প্রীতির এক নতুন যুগে নিয়ে যাবে

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago