সেনার পোশাকে সোজা ক্যাম্পাসে! পরিচয় জানতে মামলা দায়ের পুলিশের

খবর লাইভ : ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারমধ্যেই নয়া বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। বুধবার সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্র অরবিন্দ ভবনের ভিতরে ঢুকতে দেখা যায় সেনার পোশাক পরিহিত ২০ জনকে। বৃহস্পতিবারই এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পুলিশ আগেভাগেই জানিয়েছিল, এই মামলায় লালবাজারে তলব করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। কিন্তু এই মামলায় শুধু রেজিস্ট্রারই নয় তলব করা হচ্ছে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কেও। পাশাপাশি এশিয়ান হিউম্যান রাইট সোশ্যাইটি সংস্থার প্রধান কাজি সিদ্দিকি হোসেনকে তলব করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে এই মামলায় নোটিশ ধরাতে চলেছে লালবাজার।

লালবাজার সূত্রে খবর, কার অনুমতিতে সেনাবাহিনীর পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল তাঁরা, তা জানতেই সবাইকে তলব করা হয়েছে। পাশাপাশি যে সংস্থার প্রতিনিধি হিসাবে ২০ জন যুবক যুবতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেই সংস্থার প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেনা বাহিনীর পোশাক পরে তাঁরা কীভাবে অরবিন্দ ভবনের কাছে পৌঁছল, কার অনুমতি ছিল তাতে, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। যাদবপুর থানার এক সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হচ্ছে। গত বুধবার বিকেল ৪টে ২০ মিনিটে কাজি সাদেক হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল প্রবেশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এঁদের প্রত্যেকেরই পরনে ছিল সেনাদের মতো পোশাক। মাথায় লাল টুপিতে লেখা ছিল ‘ভারতীয় সেনা’। ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনার প্রতীকও। জানা গিয়েছে, ওই দলটি ‘এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি’ নামে একটি সংস্থার। কাজি ওই সংস্থার সাধারণ সচিব। কাজিকে ইতিমধ্যেই এই মামলায় ডাকা হয়েছে।

এদিকে, যাদবপুর কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের চার আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছেন অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী, ছিলেন ডিসি এসএসডি বিদিশা কলিতাও। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তিন তলায় যেখানে ঘটনা ঘটে, তার ওপরের তলায় থাকতেন ওই চার পড়ুয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago