যাদবপুরে র‌্যাগিংয়ের প্রমাণ পেলেন রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য।গত ৯ অগস্ট রাতে র‌্যাগিং হয়েছিল বলে প্রমাণ পেলেন তদন্তকারীরা। রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা সেদিনের রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে এই প্রমাণ পেয়েছেন। মঙ্গলবারই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ৩০টিরও বেশি ফাইল পাঠানো হয়েছে কমিশনের কাছে।

ঘটনার রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখতে শুরু করেছে কমিশনের তদন্তকারী দল। ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনের কাছে তাঁরা রিপোর্ট পেশ করবেন বলে জানা গিয়েছে। সেই রিপোর্টেই না কি র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিভিন্ন বয়ানেই র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুক বলেন, রাজ্য মানবাধিকার কমিশন তাঁদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি।যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তার পুরোটাই আমরা জমা দিয়ে দিয়েছি। কমিশন আমাদের র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিছু জানায়নি। একই সঙ্গে রেজিস্ট্রার জানান, বুধবার জাতীয় মানবাধিকার কমিশন থেকেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট বুধবারই পাঠাবেন তিনি।

আরও পড়ুনঃ যাদবপুরের ‘আলু’কে গভীর রাত পর্যন্ত জেরা, জিজ্ঞাসাবাদ এসএফআইয়ের রুদ্রকেও
গত ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক ছাত্রকে। পরের দিনই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ আনেন মৃত পড়ুয়ার বাবা-মা। হস্টেল আঁকড়ে পড়ে থাকা প্রাক্তনীদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তার পর থেকেই সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এ যাবৎ গ্রেফতার হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে অন্তত ১৩ জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago