খবর লাইভ : যাদবপুর কাণ্ডের তদন্তে গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদারকে ওরফে আলুকে যাদবপুর গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর,
রাত দেড়টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলেছে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার শুরু থেকেই অরিত্রের নাম বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। তার উপর মঙ্গলবার দিনভর অরিত্রর ফেসবুক পোস্ট নিয়ে জোর জল্পনা হয়েছে। এরপরই
মঙ্গলবার সন্ধ্যায় থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যা চলে গভীর রাত পর্যন্ত।
আরও পড়ুনঃ এবছর পুজো কমিটির অনুদান বাড়ল আরও ১০হাজার: ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, পুলিশি জেরার পর যাদবপুর থানা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরে আর এক ছাত্র রুদ্র চট্টোপাধ্যায়। সে জানায়, আলুকেও ছেড়ে দেবে পুলিশ। কিছুক্ষণ ক্যাম্পাসে থাকার পর রুদ্র বাড়ির পথে রওনা দেয়। রাত পৌনে দুটো নাগাদ কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা যাদবপুর থানা থেকে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। তিনি জানান, তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বয়ান খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আবার ডাকা হতে পারে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিও বুধবার অরিত্রকে ডেকে পাঠিয়েছে। অরিত্র জানায়, সে সদ্য ট্রেকিং করে ফিরেছে। শারীরিক এবং মানসিক ভাবে ক্লান্ত। অনেক ধকল গিয়েছে। আপাতত বিশ্রাম নেবে। দু’দিন পর বিশ্ববিদ্যালয়ে যাবে।
Jadavpur-university-Student-dead-police-investigation
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…