খবর লাইভ : যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগে ছাত্রমৃত্যুর ঘটনার পর এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিয়মের বেড়াজাল ডিঙিয়ে বিশ্বভারতীতেও র্যাগিংয়ের অভিযোগ উঠল। ভাষা ভবনের হস্টেলের এক পড়ুয়াকে দিনের পর দিন হেনস্তা করার অভিযোগ উঠল তিন পড়ুয়ার বিরুদ্ধে। পড়ুয়ার অভিভাবকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবারই হস্টেল পরিদর্শন করেন তিনি। রাতেই অভিযুক্ত তিন পড়ুয়াকে ইতিমধ্যেই হস্টেল থেকেও বের করে দেওয়া হয়েছে।পূর্বপল্লির গেস্ট হাউসে রাখা হয়েছে তাঁদের। আজ অর্থ্যাৎ মঙ্গলবারই ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের।
বিশ্বভারতীর নিচু বাংলো এলাকায় হস্টেলে থাকতেন ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন ছাত্র-শুভজ্যোতি সরকার,অঙ্কিত কুমার ও মনীশ কুমার। তাঁদের বিরুদ্ধেই হস্টেলে থাকা অন্য এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগ উঠেছে।নির্যাতিত পড়ুয়ার অভিভাবকরা এনিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কাছে অভিযোগ জানান। তারপরই পূর্বপল্লির হস্টেল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনান্য হস্টেল পরিদর্শন করেন উপাচার্য। অভিযুক্তদের বের করে দেওয়া হয় হস্টেল থেকেও।যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় শান্তিনিকেতন থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
সোমবার রাতে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস কক্ষে। হস্টেল থেকে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত এই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।তবে এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…