খবর লাইভ : মঙ্গলবার সাতসকাল থেকে কল্যাণীর মদনপুর স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানোর দাবিতে চলছে রেল অবরোধ। স্বভাবতই ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল।প্রায় তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও ওঠেনি রেল অবরোধ। স্বভাবতই অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এই অবরোধের কারণে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়েছে। কাকিনাড়া, নৈহাটি, শ্যামনগর, হালিশহর-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ডাউনে ট্রেনের থেকেও বেশি সমস্যার মুখে পড়েছেন আপ ট্রেনের যাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ অবরোধ শুরু করেন এলাকার মানুষ। অবরোধকারীদের দাবি, সকালের দিকে মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ালেও সকালের দিকে যে গ্যালোপিং ট্রেনগুলি থাকে, সেগুলি মদনপুর স্টেশনে দাঁড়ায় না। ফলে সমস্যায় পড়তে হয় মদনপুর স্টেশন থেকে যাতায়াত করা নিত্যযাত্রীদের। লোকাল ট্রেনগুলিতেই ভিড় ঠেলাঠেলি করে যাতায়াত করতে হয় তাঁদের। অবরোধকারীদের অভিযোগ, বহু দিন যাবৎ এই সমস্যার কথা তাঁরা রেল কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। তাই মঙ্গলবার সকাল থেকেই অবরোধ করতে মদনপুর স্টেশনের রেল লাইনে নামেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ যাদবপুরের মেইন হস্টেল যেন র্যাগিংয়ের আঁতুড় ঘর!
রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস না দেওয়া হলে, তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন বলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…