খবর লাইভ : ২৫ দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। কালো রংয়ের টি – শার্ট ও ডেনিম জিন্স পরে কন্যা আজানিয়ার হাত ধরে বিমানবন্দর থেকে তাঁকে বেরতে দেখা যায়। ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন নিজের কন্যার হাত ধরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যাদবপুরের ঘটনা প্রসঙ্গে কিন্তু তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে নিজের কালো রঙের গাড়ির জানালার কাঁচ নামিয়ে রেখে হাসিমুখে নমস্কার জানিয়ে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা এদিন সন্ধ্যায় যখন যাদবপুর প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তখন হাত দেখিয়ে নিজের কন্যাকে আগে গাড়িতে তুলে তার পাশে বসে পড়েন অভিষেক।
আরও পড়ুনঃ যাদবপুর নিয়ে তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ দিলীপের !
২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় উলটে যায় তার গাড়ি। বাঁ দিকের চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক এবং তার চোখের নিচের হাড় ভেঙে যায়। ২০২২ সালের অক্টোবর মাসে আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করান ডায়মন্ড হারবারের সাংসদ। প্রায় সাত ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর চোখে। অপারেশনের পরবর্তী চেকআপ-এর জন্যই আবার নিউ ইয়র্ক গিয়েছিলেন অভিষেক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…