যাদবপুরের ঘটনার দায় সবার, জানালেন নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য

খবর লাইভ : অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার নতুন কোনও পুরস্কার বা সম্মান পাওয়ার জন্য নয় বরং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  অন্দরে ঠিক কতটা বিশৃংখল পরিস্থিতি হয়ে আছে, ছাত্র মৃত্যুর ঘটনায় যেন সেটাই প্রকাশ্যে এসে গেল। বাংলা কথা ভারতের অন্যতম নামী প্রতিষ্ঠানে এত অব্যবস্থা কল্পনাও করতে পারেননি সাধারন মানুষ। প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় গরিমা, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ, প্রশ্নের মুখে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতির চর্চা, ব়্যাগিং, পড়ুয়াদের মানসিকতা থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা। সর্বোপরি প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। বিগত কয়েক মাস ধরেই উপাচার্যহীন অবস্থায় পড়েছিল যাদবপুর।শনিবার যাদবপুরের গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে দায়িত্ব পাওয়ার পর কতটা চ্যালেঞ্জের মুখে নতুন অন্তর্বর্তী উপাচার্য?

বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর স্পষ্ট জানিয়ে দিলেন, যে কোনও একটা প্রতিষ্ঠানের সাফল্যের অহংকার যদি সকলের থাকে, তাহলে সেখানে কোনও অপরাধমূলক কাজকর্ম বা কোনও দুর্নীতি হলে, সেই ব্যর্থতার দায়ও এড়িয়ে যাওয়া যায় না। তিনি বলছেন যে কোনও সিস্টেম যত উন্নত আর ভালই থাক না কেন, তাকে আরও উন্নত করার চেষ্টা সবসময় করতে হয়। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোথাও যেন একটা জড়তা এসে গেছিল এখন সেটাই কাটিয়ে ওঠা দরকার। তবে অ্যান্টি ব়্যাগিং কমিটিতে পদক্ষেপ করা হয় না এই তত্ত্ব মানতে নারাজ নতুন উপাচার্য। প্রশ্নের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী নিরাপত্তা ব্যবস্থা। কেন ক্যাম্পাস চত্বরে বা হোস্টেলে সিসিটিভি লাগানো হয়নি, তা নিয়ে সরব হয়েছেন সকলেই। এই প্রসঙ্গে বুদ্ধদেব বাবু বলেন সিসিটিভি না করে হিউম্যান সারভিল্যান্স শুরু করা যেতে পারে। তবে নিরাপত্তার সঙ্গে কোনও আপোষ করা হবে না। বাংলা বিভাগের পড়ুয়ার মৃত্যুতে সব থেকে বেশি অভিযুক্ত প্রাক্তনীরা।বুদ্ধদেব সাউ জানালেন প্রাক্তনীদের হস্টেলে থাকার ঘটনা একদমই কাম্য নয়। কিন্তু ক্যাম্পাস যে নেশার আঁতুড়ঘর, সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হবে কিনা তা নিয়ে মন্তব্যে নারাজ নতুন ভিসি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago