লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি পড়ে মৃত্যু ৯ জওয়ানের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : কনভয় নিয়ে যাওয়ার লাদাখে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন ভারতীয় সেনার এক আধিকারিক ও আট জওয়ান। শনিবার লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারির কাছে পিছলে খাদে পড়ে যায় ভারতীয় সেনার একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক জুনিয়র কমিশন অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।“

আরও পড়ুনঃ কোন অধিকারে তদন্ত, কেন মামলা দিল্লিতে নেওয়ার আর্জি! আদালতেই তীব্র ভর্ৎসিত ইডি 

সেনার তরফে জানানো হয়েছে, লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনা ঘটে। মোট পাঁচটি গাড়ির ট্রাকের কনভয় এগোচ্ছিল। সেই সময়ই রাস্তায় একটি ট্রাকের চাকা পিছলে যায়। সোজা নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগেই রাস্তা ছিল পিচ্ছিল। তার জেরেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলিতে বলে প্রাথমিক অনুমান। যে কনভয়টি নদীতে পড়ে গিয়েছে, তাতে ১০ জন জওয়ান ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে। এখনও উদ্ধারকার্য চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago