শনির বারবেলায় বড় ধাক্কা তৃণমূলের, ফিরহাদ হাকিমের জামাতা দল বদল করে কংগ্রেসে !

খবর লাইভ : শনির বারবেলায় বড় ধাক্কা তৃণমূলের। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। কিন্তু ২০১৯ সালে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর কার্যালয় বিধান ভবনে পৌঁছন ইয়াসির। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ইয়াসির। যাদবপুরকাণ্ড নিয়ে শাসক-বিরোধী তরজার মধ্যেই এই খবর তাৎপর্যূপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ইয়াসির বলেন, ‘মানুষের কাজ করার জন্য রাজনীতিতে এসেছিলাম। মনে হয় কংগ্রেস থেকে রাহুল গান্ধী ও অধীর চৌধুরী নেতৃত্বে মানুষের জন্য কাজ করতে পারব। কংগ্রেস ভেঙেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তাই এই দলের যোগ দিলাম।’
তাঁর শ্বশুর তৃণমূলের অন্যতম নেতা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ও কলকাতার মেয়র পদে রয়েছেন ফিরহাদ। তাসত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাবে ইয়াসির বলেন, ‘কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। ভারতের সবথেকে পুরনো পার্টি কংগ্রেস। সেই কারণে দেশবাসীর কংগ্রেসের প্রতি ভালোবাস ও দুর্বলতা রয়েছে। আমাদের মতো তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কংগ্রেস সুযোগ দিয়েছে। আমরা আরও ভালো করে কাজ করব। আমি রাম নিয়ে রাজনীতি করতে পারব না বলেই বিজেপিতে যাইনি। মানুষেকর সুবিধার জন্য রাজনীতি করতে চাই। ববি হামিককে দেখে রাজনীতিতে এসেছি, ওঁর জন্য আমরা সম্মান রয়েছে। কিন্তু আমরা আলাদা দলে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago