যাদবপুরে সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের করলেন শুভেন্দু

খবর লাইভ : বৃহস্পতিবার যাদবপুর কাণ্ডে যুবমোর্চার সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত হয়ে বাম এবং অতি বামেদের যাদবপুর থেকে উপড়ে ফেলার হুমকি দেন। সেই ঘটনায় তাঁকে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। এমনকী প্রাণে মারারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, হামলার ঘটনার নেপথ্যে যে সংগঠন রয়েছে, সেই রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ আরএসএফ একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন। শুভেন্দুর অভিযোগ, বিকেল ৫টা ৪০ মিনিটে সভামঞ্চ ছাড়ার সময় তাঁর উপর হামলা চালান কয়েক জন। তাঁর গাড়িতে পাথরও ছোড়া হয়েছে। তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু।

আরও পড়ুনঃ তদন্ত শেষের আগেই যাদবপুরের ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে দাবি এনসিপিসিআর-এর !

প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার এবিভিপির এবং বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে যাদবপুর নিয়ে বিধানসভা অচল করার হুমকি দেন বিরোধী দলনেতা। সেই সময় তাকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তুলকালাম ঘটে। আরএসএফ নামে একটি ছাত্র সংগঠনের সমর্থকদের সঙ্গে এবিভিপি সমর্থকদের বচসা থেকে মারামারি শুরু হয়। রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারমুখী হতে দেখা যায়। তাঁরা নকশালপন্থী ছাত্র সংগঠন আরওসএফের কর্মী সমর্থকদের মারধর করেন। আরএসএফের এক কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনাকে ঘিরে দীর্ঘক্ষণ যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago