খবর লাইভ : দিন কয়েক আগে প্রকাশ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন গুজরাতের এক বিজেপি বিধায়ক এবং সাংসদ। এই বিবাদে নাম জড়ায় স্থানীয় পুরপ্রধানের। তবে বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় বিজেপি জানিয়েছে, ‘ ভুল বোঝাবুঝি’ হয়েছিল। বিজেপির হয়ে এই সাফাই দেন বিবাদে জড়িয়ে পড়া সেই সাংসদই।বিবাদে জড়ান জামনগর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পুনমবেন মাদাম, জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের সদস্য রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা এবং বিজেপি শাসিত জামনগর পুরসভার প্রধান বীণা কোঠারি।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। জামনগরে শহিদ-স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের শেষেই বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির তিন মহিলা পদাধিকারী।সোশ্যাল মিডিয়ার দৌলতে মূহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।সেখানে দেখা যায় বিধায়ক রিভাবার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সাংসদ পুনমবেনের।
পরে রিভাবা বলেন, আমি জুতো খুলে মঞ্চে উঠে শহিদবেদীতে মালা পরাচ্ছিলাম। হঠাৎই সাংসদ বলে ওঠেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই ধরনের অনুষ্ঠানে জুতো খোলেন না। কিন্তু কিছু উদ্ধত মানুষ বেশি কেতা দেখাতে চান।” রিভাবার বক্তব্য, এই মন্তব্যের লক্ষ্য ছিলেন তিনিই। তার পরেই সাংসদকে উদ্দেশ করে উত্তপ্ত ভঙ্গিতে কিছু বলতে দেখা যায় রিভাবাকে। পুরপ্রধান বীণাকে বলতে শোনা যায়, “আমায় ক্ষমতা দেখাবেন না।”
বৃহস্পতিবার সন্ধ্যার পরে অবশ্য বিতর্কে জল ঢালার চেষ্টা করে সাংসদ পুনমবেন বলেন, “কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু বিজেপি একটি পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের শক্তি।” রিভাবাকে ‘বোন’ এবং বীণাকে ‘দিদি’ বলেও সম্বোধন করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…