খবর লাইভ : হস্টেলে সিনিয়রদের অত্যাচার ও অপমানের শিকার হয়ে অকালে ঝড়ে গিয়েছে প্রথম বর্ষের এক ছাত্রের প্রাণ। ওই ছাত্রের এমন মর্মান্তিক, নির্মম পরিণতির জন্য প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আগেই ঘটনার নিন্দা করে বিরাট প্রতিবাদ মিছিল ও সভা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ, বুধবার বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে ৮বি বাসস্টান্ডের পাশে ধর্ণায় বসেছিল টিএমসিপি সমর্থকরা। সেই ধর্ণা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল টিএমসিপি ছাত্র প্রতিনিধিরা। যাদের মধ্যে প্রায় সকলেই ছিল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া। আর তখনই বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে হামলা চালানোর অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ডেপুটেশন জমাকে ঘিরে উত্তাল ক্যাম্পাস চত্বর। অশান্তির মাঝেই তৃণমূলের ছাত্র পরিষদের জনপ্রিয় নেত্রী রাজন্যা হালদারের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তাঁকে শারীরিক নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠেছে। জ্ঞান হারান তৃণমূল ছাত্রনেত্রী রাজন্যা। তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন ধর্ণা মঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ডিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় টিএমসিপি নেতৃত্ব। এদিকে কয়েক ঘণ্টা ধরে অরবিন্দ ভবনে ডিনকে ঘেরাও করেছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর মাঝেই সেখানে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পর্যায়ে চলে যায়।
Jadavpur-university-student-dead-tmcp-deputation-rajanya halder
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…