ফাইনাল পরীক্ষা শুরু, সকালেই শেষ কক্ষপথে প্রবেশ চন্দ্রযান ৩-এর

খবর লাইভ : চাঁদের বুকে ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো । আগামী ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণমেরুতে নামবে চন্দ্রযান ৩ মহাকাশযান। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলেছে যাত্রা। পরিকল্পনা মতোই বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ পঞ্চম তথা শেষ কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছে, বৃহস্পতিবারেই চন্দ্রযানের মূল অংশ থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হয়ে যাবে। মানে আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চন্দ্রযান-৩-এর চাঁদের বুকে নামার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযান ৩ অবস্থান করছে ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে।

চন্দ্রযান ৩ মিশন সফল হলে মহাকাশ গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলস্টোন স্থাপন করতে চলেছে ইসরো। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই মহাকাশযানটি পাঁচবার কক্ষপথ পরিবর্তন করেছে। বৃহস্পতিবার চন্দ্রযান ৩-এর প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার ‘বিক্রম’-কে আলাদা করার কাজ শুরু হবে। শেষ মুহূর্তে সফট ল্যান্ডিং নিয়ে চিন্তাভাবনা বিজ্ঞানী মহলে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago