খবর লাইভ : পিএসজি থেকে মন উঠে গেছে নেইমারের। এটি পুরনো খবর। পিএসজির নতুন কোচ হিসেবে লুইস এনরিকে যোগ দেয়ার পর অনেকেই ভেবেছিল সাবেক গুরুকে পেয়ে হয়ত সিদ্ধান্ত বদলাবেন এই ব্রাজিলিয়ান। কিন্তু গণমাধ্যমের খবর, বার্সেলোনার এই সাবেক কোচের পরিকল্পনায় নেই নেইমারের নাম। যার প্রমাণ মিলেছে লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচেই। সুস্থ থাকার পরও লরিয়েন্তের বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না নেইমার।
এরই মধ্যে ফ্যাব্রিজিও রোমানো শনিবার (১২ আগস্ট) বোমা ফাটান। তিনি জানান, আল হিলাল থেকে বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন নেইমার। রোমানোর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক জানিয়েছেন, নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।
দলবদলের এই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নেইমারকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে আল হিলাল। আল হিলালে যোগ দেয়ার বিষয়টি এখনও দর কষাকষির পর্যায়ে থাকলেও শিগগিরই ঐক্যমত্যে পৌঁছাতে পারে উভয়পক্ষ।
আরও পড়ুনঃ উপাচার্যকে অপসারণ মামলায় রাজ্যপালের কাছে জবাব তলব হাইকোর্টের
গুঞ্জন আছে নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়েও। ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনাতেই কাটিয়েছিলেন নেইমার। জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ ট্রেবল শিরোপা। সে সময় ব্যালন ডি’অরের লড়াইয়ে তৃতীয়ও হয়েছিলেন এই সাম্বাবয়। কিন্তু এরপর পিএসজিতে যোগ দিয়ে নিজের পায়ে কুড়াল মারেন তিনি। এখন ফের ফিরতে চান কাতালান ক্লাবটিতে।
তবে পিএসজি থেকে দলে ভেড়ানোর সামর্থ নেই বার্সেলোনার। তাই নাকি নেইমার সৌদি ক্লাবে যোগ দিলে সেখান থেকে ধারে তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আল হিলালের প্রস্তাবে নেইমারকে ধারে বার্সেলোনায় পাঠানোর কোনো সুযোগই নেই। এটাকে তিনি ‘নিছক কল্পনা’ বলে আখ্যায়িত করেন।তিনি জানান, বার্সেলোনা নেইমারকে দলে ভেড়াতে ইচ্ছুক হলেও আল হিলাল থেকে ধারে নেওয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…