খবর লাইভ : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের। রবিবার ক্যারিবিয়ানদের কাছে পঞ্চম টি-২০ ম্যাচে ৮ উইকেটে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ফলাফলে সিরিজ খোয়ালো হার্দিকরা। ব্যর্থ গেল সূর্যকুমারের ৬১ রান। আর এই ম্যাচের হারের দায় নিজের ঘাড়েই চাপালেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, আমি আসার পর রানের গতি কমে যায়। যে ভাবে চেয়েছিলাম সে ভাবে খেলতে পারিনি।
ম্যাচ শেষে হার্দিক বলেন,” যদি খেয়াল করেন দেখবেন, প্রথম দশ ওভারের পরেই আমরা পিছিয়ে পড়েছিলাম। বিশেষত আমি ব্যাট করতে আসার সময়। তখন দল ভাল খেলছিল। আমি আসার পর রানের গতি কমে যায়। যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। বড্ড বেশি সময় নিয়ে ফেলেছিলাম, যার মাশুল চোকাতে হয়েছে।”
আরও পড়ুনঃ দাবানলের জেরে হাওয়াই দ্বীপপুঞ্জে লাফিয়ে বাড়ছে মৃত্যু!
এরপরই হার্দিক বলেন,”আমি মনে করি নিজেদের পরীক্ষার মধ্যে ফেলা উচিত। এই ধরনের ম্যাচগুলোয় করা ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। দলের মধ্যে আমরা বার বার একটাই কথা বলি, সুযোগ পেলেই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলব। একটা-দুটো সিরিজ এরকম আসবে যাবে। আমাদের কাছে খুব একটা পার্থক্য নেই। আসল কথা হল একটা লক্ষ্যের প্রতি ক্রিকেটারদের দায়বদ্ধতা। সেটা ঠিক থাকলেই হবে।”
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল, তিলক ভর্মা, মুকেশ কমাররা। তাদের প্রশংসায় হার্দিক বলেন,” প্রত্যেকে হৃদয় দিয়ে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে এটা খুবই দরকার। প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস লক্ষ করেছি। ওদের কুর্নিশ। নিজেরাই এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…