যাদবপুরে ছাত্র মৃত্যুর পর হস্টেল ছাড়ার হিড়িক, তালিকা তৈরি করে তলব করছে পুলিশ

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় কয়েকদিন ধরেই তোলপাড় গোটা রাজ্য৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷তদন্ত যত এগোচ্ছে, নতুন নতুন তথ্য সামনে আসছে।মৃত ছাত্রের ডায়েরিতে লেখা চিঠি ঘিরে যেমন রহস্য দানা বেধেছে, তেমনই সামনে এসেছে আরও একটি নতুন তথ্য।জানা গিয়েছে, এই ঘটনার পরেই বেশ কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছেড়ে চলে গিয়েছেন৷ অনেকে আবার শহরের বাইরে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। তাঁরা কারা? কেনই বা তাঁরা হস্টেল ছেড়ে চলে গেলেন? এই সব প্রশ্নের উত্তর পেতে মরিয়া পুলিশ।

যে পড়ুয়ারা বুধবারের ঘটনার পর হস্টেল ছেড়েছেন, তাদের তালিকা তৈরি করে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ। ছাত্রমৃত্যুর সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় উঠে এসেছে র‌্যাগিংয়ের অভিযোগ৷ ঘটনার রাতে তাঁর উপর নানা অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এদিকে, এই ঘটনার পরেই একে একে ছাত্রেরা হোস্টেল ছাড়ছে৷ তারই মধ্যে উঠে এসেছে হস্টেলের নানা অব্যবস্থার ছবি৷ জানা গিয়েছে, হস্টেলের বেশিরভাগ ঘর দখল করে বসে রয়েছেন প্রাক্তনীরা৷ বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাঁরা ঘর ছাড়েননি৷ হস্টেল জুড়ে তাদেরই দাপট৷ সিসি ক্যামেরা না থাকায় দৌরাত্ম আরও বেড়ে গিয়েছে৷ অবাধে চলছে বেআইনি কাজ। নতুন ছাত্রেরা হস্টেলে এলে এই সব প্রাক্তনী কিংবা অন্যান্য ছাত্রের অতিথি হয়ে থাকতে হয়।
এই সমস্ত অভিযোগ সামনে আসতেই যাদবপুরের হস্টেলে থাকতে ভয় পাচ্ছেন অনেকেই। বিতর্ক এড়াতেই হয়তো অনেকে হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন। তবে এই মুহূর্তে সকলেই তদন্তকারী অফিসারদের নজরে৷ যাদবপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি দল৷ অন্য দিকে, ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু হয়েছে। কালো পতাকা নিয়ে ওই মিছিলে অংশ নিয়েছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক, অশিক্ষক কর্মীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago