পিছিয়ে পড়েও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে  শিরোপা ভারতের

খবর লাইভ : এ যেন স্বপ্নের প্রত্যাবর্তন। ১-৩ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ম্যান ইন ব্লু’র।  মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতল ভারত। ২০১৮ সালের পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে  শিরোপা  ভারতের। এই নিয়ে মোট চার বার। মালয়েশিয়া যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কখনও ফাইনালে ওঠেনি, তাদের সঙ্গে রীতিমতো লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত ব্রিগেড।

শনিবার  চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে মেগা ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি জিতল হরমনপ্রীত সিংরা। প্রথমে ১-৩ গোলে পিছিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করল ভারত।  ম্যাচের শুরুতে অবশ্য ভারতই এগিয়ে গিয়েছিল। ৯ মিনিটেই ১ গোল  করে ফেলে তারা। হরমনপ্রীতের সৌজন্যে পেনাল্টি কর্নার পায় ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং তখন মাঠের বাইরে। তাঁর বদলে ড্র্যাগ ফ্লিকারের ভূমিকায় ছিলেন যুগরাজ সিং। তিনিই ১-০ এগিয়ে দেন ভারতকে। প্রথম গোলের পর ভারতের আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।  পরে ১-৩ পিছিয়ে পড়েও। খেলার বয়স যত বেড়েছে নিজেদের দখলে নিতে শুরু করে মালয়েশিয়া। ম্যাচের ১৪ মিনিটের গোল শোধ করে দেয় মালয়েশিয়া। ১৬ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন গুরজন্ত সিং।  সেই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। ২৮ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করতে হয় ইন্ডিয়াকে। চাপের মুখে পড়ে যায় ক্রেগ ফুলটনের ছেলেদের।

 

এরপরেই দুরন্ত কামব্যাক করল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পরেও ৪৫ মিনিটে গোলের মুখ খুলে যায়। সুখজিৎকে ফাউল মালয়েশিয়ার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করেন অধিনায়ক। সেই গোলের ব্যবধান কমে যেতে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এরপর গুরজন্ত সিং ও আকাশদীপ সিং হাত ধরে তৃতীয় ও চতুর্থ গোল আসে ভারতের।ম্যাচে যে ভাবে ভারত কামব্যাক করেছে তা সত্যিই প্রশংসনীয়।

গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি ভারতীয় দল। এই জয় এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করতে পারে। শনিবারের ফাইনালে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর, গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ এবং ভারতীয় মহিলা হকি দলের সদস্যেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago