খবর লাইভ : জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়াপ্রদার ৬ মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা! শুক্রবার এই নির্দেশ দিয়েছে চেন্নাই আদালত। বেশ কয়েক বছরের পুরোনো একটি ঘটনায় অভিনেত্রী জয়াপ্রদার সঙ্গে তাঁর দুই বিজনেস পার্টনার রামকুমার এবং রাজাবাবুকেও দোষী সাব্যস্ত করেছে চেন্নাই আদালত।
সূত্রের খবর, জয়াপ্রদা এবং তাঁর দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান করার পর কয়েক বছর আগে জয়াপ্রদা ও দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ের ওই সিনেমা হলটিকে বন্ধ করে দেন। কিন্তু থিয়েয়ারের কর্মীরা জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে।
আরও পড়ুনঃ বিরোধীদের ওয়াক আউটের পরই মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি
বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, জয়াপ্রদা থিয়েটার কমপ্লেক্সের কর্মীদের ESI-এর টাকা দেননি। সেই মামলাতেই বিচারপতি শুক্রবার ওই সিনেমা হলের মালিক হিসেবে জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে ছয় মাসের জেল ও জরিমানার এই রায় দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…