জয়ে ফিরল টিম ইন্ডিয়া, ক‍্যারিবিয়ানদের হারাল ৭ উইকেটে

খবর লাইভ : অবশেষে জয়ে ফিরল ভারতীয় দল। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে ৭ উইকেটে জিতল হার্দিক পান্ডিয়ারা। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে টিকে থাকল টিম ইন্ডিয়া। সিরিজের ১-২ পিছিয়ে হার্দিকরা। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৮৩ রানে করেন তিনি। ভারতের হয়ে প্রথম টি-২০ ম‍্যাচে নেমে ব‍্যর্থ যশস্বী জসওয়াল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ রান ব্রান্ডন কিং। ৪০ রানে অপরাজিত রভমান পাওয়েল। ২৫ রান করেন মায়ার্স। ২০ রান করেন নিকোলাস পুরান। ৯ রান করেন হিটম‍্যায়ার। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল এবং মুকেশ কুমারের।

আরও পড়ুনঃ ধৃত মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ, খোদ পুলিশ কর্মঈই যুক্ত !

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্য SKY-এর দুরন্ত ইনিংস। ৮৩ রান করেন সূর্য। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ দুই ওপেনার যশস্বী-শুভমন। ১ রান করেন যশস্বী। ৬ রান করেন শুভমন গিল। ৪৯ রানে অপরাজিত তিলক ভর্মা। ২০ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ক‍্যারিবিয়ানদের হয়ে দুই উইকেট নেন জোসেপ। একটি উইকেট নেন ম‍্যাককয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago