বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করাতে পারবেন সুজয়কৃষ্ণ! নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের জন্য অনুমতি দিল হাই কোর্ট। ইডির তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকেও চিকিৎসা করাতে পারবেন তিনি। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন।

এর আগে একাধিকবার সুজয়কৃষ্ণ আদালতে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য তাঁকে জামিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। তাঁর অস্ত্রোপচার করাতে হলে তা সরকারি এসএসকেএম হাসপাতালেই করতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত।এ বিষয়ে সুজয়কৃষ্ণের অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। বুধবার সে বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত।
এদিন আদালতে ইডি জানায় রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করার প্রয়োজন।সেটা বেসরকারি হাসপাতালে হলেও তাদের কোনও আপত্তি নেই। এরপরেই বেসরকরি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago