খবর লাইভ : সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল ইডি । এর আগেও ওই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। তাই জোকা ইএসআই-তেই মেডিক্যাল বোর্ড গঠন করতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
চিকিৎসকেরা জানিয়েছেন, সুজয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর হার্টের অপারেশনের প্রয়োজন। যদিও এর আগে আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে অপারেশন করতে আগহী নন তিনি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
আরও পড়ুনঃ আমাকে নিয়ে গল্প বানানোই কাজ, বিদেশে গিয়েও অভিষেকের নিশানায় ইডি
কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আবেদন করতে নির্দেশ দিয়েছে আদালত।সেই নির্দেশ মেনেই জোকাতে মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইডি কর্তারা। দুদিন আগেই এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণর সব মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করেছে ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…