খবর লাইভ : কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন তিন সেনা জওয়ান। তারই পাল্টা দিল নিরাপত্তাবাহিনী। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরি জেলায় অভিযানে নেমে এনকাউন্টার শুরু করে জওয়ানরা। তাতেই নিহত হয় এক জঙ্গি। জানা গিয়েছে, রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার অভিযান শুরু হয়।পুলিশ ও বাহিনীর যৌথভাবে এই অভিযান চালাচ্ছ।
আরও পড়ুনঃ তোষাখানা মামলায় ইমরান খানের তিন বছরের জেল, ভোটে লড়তে পারবেন না পাঁচ বছর
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার শুরু হয়। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এখনও অবধি এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও।
প্রসঙ্গত, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিন সেনা জওয়ান । কুলগামের হালান জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় পিছন থেকে হামলা করে জঙ্গিরা। ওই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হন, পরে চিকিৎসা চলাকালীন তিনজনেরই মৃত্যু হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…