খবর লাইভ : ছুটির দিন সাতসকালে বীরভূমের মুরারই স্টেশনে রেল বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।পাঁচঘণ্টা টানা বিক্ষোভের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।দীর্ঘক্ষণ পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।
আরও পড়ুনঃ শনিবার রাত থেকে নতুন করে অশান্ত মণিপুর, জ্বালিয়ে দেওয়া হল ১৫টি বাড়ি
‘মুরারই নাগরিক কমিটি’ নামে ওই সংগঠনের অবরোধের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন-সহ কয়েকটি ট্রেন। যার জেরে যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছয়।
করোনা আবহে মুরারই স্টেশনে বেশির ভাগ ট্রেন থামত না। কিন্তু করোনা পরবর্তী সময়েও বহু ট্রেনই ওই স্টেশনে দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এ নিয়ে রবিবার বিক্ষোভ শুরু হয়। রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছয়। কিন্তু তাঁদের সমস্যার সমাধান না হলে অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পর রেলের আশ্বাসে অবরোধ ওঠে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…