ফুটপাথ দখল মুক্ত করতে এবার কলকাতা পুরসভার মনিটরিং সেল

খবর লাইভ : ফের ফুটপাথ দখল নিয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ফুটপাত দখল মুক্ত করতে এবার মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর মনিটরিং সেল তৈরি হবে। ইতিমধ্যেই বেআইনি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তালতলা, নিউমার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কলকাতা শহরের ফুটপাতের একটি বড় অংশ দখলে চলে গিয়েছে হকারদের। যার জন্য ফুটপাত দিয়ে যাতায়াত করতে না পেরে পথচারীদের নেমে আসতে হয় ব্যস্ত রাস্তায়। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটেওছে।

অন্যদিকে, ফুটপাত দখল নিয়ে সরব হয়েছেন পথ চলতি সাধারণ মানুষও। কিন্তু অভিযোগ, সাময়িক নড়াচড়া ছাড়া আর কোনও বিশেষ পদক্ষেপ প্রশাসনের তরফে নেওয়া হয়নি। আগামিদিনের মনিটরিং সেল তৈরি হওয়ার পর এই সমস্যার সুরাহা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago