খবর লাইভ : ফের অগ্নিগর্ভ মণিপুর। নতুন করে সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়ল। ঘটল মৃত্যুর ঘটনা। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার মেইতেই অধ্যুষিত কাওয়াকটা এলাকায় কুকি জঙ্গিদের হামলায় নিহত ৩। পাল্টা হামলায় একই এলাকায় কুকিদের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যত দিন যাচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে যেন আরও অশান্তি বাড়ছে।
আরও পড়ুনঃ কেদারনাথ যাওয়ার পথে নামল ধস, মাটির নিচে চাপা পড়ে ৩০ জন
দিন দুই আগেও দুষ্কৃতীদের সঙ্গে মেইতেই গোষ্ঠীর বিক্ষোভকারীদের সংঘর্ষে এই বিষ্ণুপুরই উত্তপ্ত হয়েছিল। অভিযোগ, থানা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুঠ করা হয়েছিল। সেইদিনই সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়।
গত ৩ মে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর কর্মসূচিকে কেন্দ্র করে মণিপুরে অশান্তির সূচনা হয়েছিল। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই কুকি-মেইতেই তার বিরোধিতায় পথে নামে। আর তারপর থেকেই সংঘাতের সূচনা হয়। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…