খবর লাইভ : আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাতে গ্রেফতার বাংলার তিন যুবক। ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি কালনা থানায়। অপরজন একজনের বাড়ি পূর্বস্থলী থানায়। একজনের বাড়ি হুগলির তারকেশ্বরে। ধৃতরা হল আবদুল শুকার আলি শেখ, আমন মালিক এবং সইফ নওয়াজ। রাজকোটের সোনিবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে গুজরাত সরকার।
আরও পড়ুনঃ বিচারব্যবস্থার জয়: রাহুলের সুপ্রিম স্বস্তিতে খুশি মমতা
গুজরাত এটিএস সূত্রে খবর, ৮ মাস ধরে পশ্চিবঙ্গের তিন যুবক রাজকোটের সোনি বাজারে থাকতেন। স্থানীয় যুবকদের ব্রেন ওয়াশের চেষ্টা করতেন তাঁরা। জানা গিয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশে আল কায়দা জঙ্গি মডিউল ধরা পড়ে। ধৃতরা সেই মডিউলের সঙ্গেও যুক্ত ছিল বলে দাবি গুজরাট পুলিশের। বাংলাদেশ থেকে আবু তালহা নামক এক হ্যান্ডলারকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই ওই তিন জনের হদিশ মিলেছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আবু তালহার সঙ্গে যোগ ছিল আমন মালিকের। সংগঠনের আরও এক সদস্য ফুরসন নামে ব্য়ক্তির সঙ্গেও সরাসরি যোগ ছিল তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…