বিচারব্যবস্থার জয়: রাহুলের সুপ্রিম স্বস্তিতে খুশি মমতা

খবর লাইভ : মোদি পদবি মামলায় শুক্রবার বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুরাটের নিম্ন আদালতের দু’বছর কারাদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম স্থগিতাদেশের পর এই রায়কে স্বাগত জানিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, “বিচারব্যবস্থার জয় হল।”

আদালতের রায় প্রকাশ্যে আসার পর শুক্রবার টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “রাহুলের সাংসদ পদ নিয়ে খবরে আমি খুশি। মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয়ী হতে ইন্ডিয়া জোটের সঙ্কল্প আরও মজবুত হল।” প্রসঙ্গত, দেশের বিচার ব্যবস্থার একাংশের ওপর রাজনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে তৃণমূল। আর সেই পথে রাহুলের সাজা ঘোষণার ঘটনা লঘু পাপে গুরু দণ্ড বলেই অভিযোগ করেছিল বিরোধীরা। সুরাত আদালত রাহুলকে সাজা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘গণতান্ত্রিক ভারত বর্ষ এখন সোনার পাথর বাটি।’ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুলের স্বস্তিতে কংগ্রেসের পাশাপাশি খুশি বিরোধী শিবিরও।

শুধু তা নয়, নিম্ন আদালতের ওই রায় ঘোষণার পরই তড়িঘড়ি যেভাবে রাহুল সাংসদ পদ খারিজ করা হয়েছিল, এবং বাড়িছাড়া করা হয়েছিল তাঁকে, তা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছিল। তাই সুপ্রিম কোর্ট এদিন নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিতেই স্বাগত জানান বাংলার মুখ্যমন্ত্রী সহ বাকি বিরোধীরা।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, শুধু তাই-ই নয়, এই জয়  ‘ইন্ডিয়া’কে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার শক্তি জোগাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago