দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, ৪ রানে লজ্জার হার টিম ইন্ডিয়ার!

খবর লাইভ : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি  সফরের শুরুটা মোটেও সুখকর হলো না টিম ইন্ডিয়ার। ২০ ওভারে ১৫০ রান করতে ন্যাকানি চোবানি খেলো ভারতের টপ অর্ডার ব্যাটাররা। শুভমন গিল ফের ব্যর্থ, ঈশান কিষান  কিংবা সূর্য কুমার যাদব  কেউই জ্বলে উঠতে পারলেন না। তিলক বর্মা সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন বটে, কিন্তু তিনিও দলকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারলেন না। গত একদিনের নির্ণায়ক ম্যাচে হার্দিক এবং স্যামসন ভাল খেললেও এবার আর ভাগ্য সহায় হলো না। নিরাশ ভারতীয় সমর্থকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়া মিডল অর্ডার নিয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা জেসন হোল্ডার। দুর্দান্ত স্পেলে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডে এবং সূর্য কুমার যাদবের উইকেট তুলে নেন তিনি।

ত্রিনিদাদের ব্রায়ান করা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ১৪৯ রান করে তাঁরা। ভারতের হয়ে অর্শদ্বীপ এবং চাহাল দুটি করে উইকেট নেন। মুকেশ কুমার উইকেট না পেলেও ম্যাচ শেষে হার্দিক তাঁর ভুয়সী প্রশংসা করেন।নতুন বলে প্রথম ওভারে ন’রান দেওয়া মুকেশ ডেথ ওভারে নজর কাড়লেন। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি ছিল না। কিন্তু ১৫০ রান তাড়া করতে গিয়ে প্রথম থেকে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ঈশান কিষান ৬ রান এবং শুভমন গিল ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। টেস্ট এবং এক দিনের সিরিজ়ে রান পাচ্ছিলেন না শুভমন। শেষ এক দিনের ম্যাচে ৮৫ রান করলেও খুব একটা স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা যায়নি তাঁকে। ব্যাটিং ইনিংসে সেভাবে কোনও জুটি গড়ে উঠতে দেখা যায়নি দ্বিতীয়ার্ধে। প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে নেমে ওভার বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন তিলক বর্মা। ২২ বলে মাত্র ৩৯ রান করে আউট হয়ে যান তিনি। পরের দিকে সঞ্জু স্যামসন আশা দেখাচ্ছিলেন কিন্তু অক্ষর পটেলের ভুলে রান আউট হলেন তিনি। ব্যাটিং ব্যর্থতার জন্য সহজ ম্যাচকে কঠিন করে পরিস্থিতি শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না টিম ইন্ডিয়া। ৪ রানে লজ্জার হার ভারতীয় দলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago